|
টঙ্গীতে বয়লার বিস্ফোরণে নিহত ২৩শীর্ষরিপো্র্ট ডটকম । ১০ সেপ্টেম্বর ২০১৬ ![]() টঙ্গীতে বয়লার বিস্ফোরণে নিহত ১৫ গাজীপুর মহানগরীর টঙ্গীর বিসিক মোড়ে শনিবার সকালে কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো মোট ২৩ জনে। এছাড়া আরো ৩০ জনকে আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় কারখানার ভবনের একাংশ ধসে পড়েছে। বিস্ফোরণের ফলে ওই ভবনটিতে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট কাজ করছে।গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আখতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। এ পর্যন্ত নিহত ৮ জনের পরিচয় পাওয়া গেছে। নিহতরা হলেন- কারখানার শিফট ইন চার্জ শুভাষ (৪০), প্রিন্টিং হেলপার রফিকুল ইসলাম (২৮), সিকিউরিটি গার্ড হান্নান (৪৫), অপারেটর মামুন (৪০), অপারেটর আনোয়ার (৪০), অপারেটর জয়নুল (৩৪), ক্লিনার শংকর (৩৮) ও ক্লিনার রেদোয়ান (৩৫)। |
| উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |